শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি

কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়, নরসিংদী রায়পুরাতে প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধা মন্ত্রী, ও সচিবের স্বাক্ষর জাল করে বীর মুক্তিযুদ্ধা। উক্ত শিরোনামে যে সংবাদ গুলো প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে, তা আদৌ সত্য নয়। আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পকৃত পক্ষে আমি একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা, কে বা কারা আমার নামে অভিযোগ করার কারনে আমার ভাতা স্থগিত হয়। আপিল শুনানীর নোটিশ বিলম্বে পাওয়ায় উপজেলায় যাচাই বাছাইয়ে উপস্থিত হইতে পারি নাই। পুনরায় গণশুনানীর জন্য মহাপরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জাতীয় স্কাউট ভবন, কাকরাইল, ঢাকায় বিগত ২০১৪ সালে জামুকায় সরাসরি আবেদন করি, যাহার ডিজি নং-১৬৫২২। চেয়ারম্যান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর আপিল দায়ের করি ২৩ নভেম্বর ২০২৩ তারিখে এ বিষয়ে হাইকোর্টে রিট করা আছে। উল্লেখ্য আমি গত ২৮/০৬/২০১৪ ইং হইতে ২৫/০১/২০১৬ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পেয়ে আমি প্রকৃত মুক্তিযোদ্ধা প্রমাণীত হই। দুঃখের বিষয় আমার সকল কাগজ পত্র থাকা সত্বেও আমার নাম গেজেট ভূক্ত না হওয়ায় আমি সকল সুযোগ সুবিধা হইতে বঞ্চিত। আমি প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে আমার নাম গেজেট ভুক্ত করার জন্য ২৩/০১/২০১৪ ইং তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করি। আমি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলাম সহযোদ্ধারা সকলে স্বাক্ষী দিতে প্রস্তুত রয়েছে। সকল মুক্তিযোদ্বারা আমার অভিযোগের বিষয়ে মর্মাহত। আমার মান সম্মান হানি করার জন্য কতিপয় সাংবাদিক অতিউৎসাহী হয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমি এর তীব্র প্রতিবাদ ওনিন্দা জানাই। নিবেদকঃ মফিজ উদ্দিন

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD