শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে বিএনপি নেতার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবপুরে বিএনপি নেতার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রাজপথে লড়াই সংগ্রামের অকুতোভয় সেনানী বার বার কারা নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা-আবু ছালেক রিকাবদারের দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেল বেলা শিবপুর কলেজ গেইট এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে আবু ছালেক রিকাবদারসহ বিএনপির সকল নেতাকর্মীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় ।
উপজেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযুদ্ধা আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জননেতা আলহাজ্ব মনজুর এলাহী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD