সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ

শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। ২৭ মে মঙ্গলবার সকালে শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১০৭টি বিদ্যালয়ে ল্যাপটপ ও ৩৪ টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান কাওসার, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, প্রধান শিক্ষক ও স্কাউট কমিশনার আবুল হোসেন কাজল, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির, মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD