শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর বাঘাব ইউনিয়ন বিএনপি নেতা কাজল মাষ্টারের জানাযা নামাজ অনুষ্ঠিত

শিবপুর বাঘাব ইউনিয়ন বিএনপি নেতা কাজল মাষ্টারের জানাযা নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
চিরনীদ্রায় শায়িত হলেন নরসিংদীর শিক্ষক সমাজের আলোকিত মুখ বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও বেলাব লাখপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসাইন কাজল। শনিবার দুপুরে বাঘাব ইউনিয়নের মাহমুদপুর মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত হয়ে মরহুমের স্মৃতিচারন করেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, মরহুমের বড় ভাই বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে ফজলুল হক (সোনা মিয়া মাষ্টার) প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD