বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর একটি রিসোর্টে আয়োজিত জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, কোন চাঁদাবাজ, দখলদার বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ।কিন্তু শিক্ষক থেকে শুরু করে কৃষক, দিনমজুর, রিকশাচালক যে কেউ দলের সদস্য হতে পারবেন।যারা বিগত সময়ে আওয়ামী লীগের দাপট দেখিয়েছে তারা বিএনপির রাজনীতি করতে পারবেনা বলেও জানান তিনি। বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসারপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD