শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া

জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া

বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলো, তাকে ব্রিটিশ আমলের জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয়। যেখানে মানুষ থাকার কোন পরিবেশ ছিলো না, পোকার আশ্রয়স্থল ছিলো। সেখানে রেখে তাকে স্লো পয়েজিং করে ও মানসিক যন্ত্রণা দিয়ে তাকে হ*ত্যার চেষ্টা করা হয়েছে।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমীতে জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ বলেছিল পতন হলে বিএনপির হাতে ১০ লক্ষ লোক হত্যাকান্ডের শিকার হবে, সেটি হয়নি। এমনকি আওয়ামী লীগের কোন নেতার বাড়িঘরে হামলা-ভাংচুরও করা হয়নি। দলের ভিতরে কিছু কিছু হাইব্রীড নেতা ঢুকে চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে।
খায়রুল কবির খোকন আরও বলেন, কিছু ইসলামিক দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করে। ওমুক-তমুক প্রতিকে ভোট না দিলে ঈমান থাকবে না, কোরআন সুন্নাহ থাকবে না। যারা কোরআন হাসিদের সাথে আছে বিএনপিও তাদের সাথে আছে। বিএনপি করার অপরাধে দীর্ঘ ১৭ বছর নেতা-কর্মীদেরকে হত্যা-গুম করা হয়েছে। আলেমদেরকে গ্রেপ্তার করে ওযুর পানি পর্যন্ত দেওয়া হয়নি।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক রবিউল আলম, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক নোমান আহমেদ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD