শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলায় বংশিরদিয়া বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । ১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় ১০৬ নং বংশিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপ ও আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেড এর ডিরেক্টর মাহবুবুর রহমান মনির। আয়ুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মেজবাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন কুয়ালালামপুর মহানগর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। শিবপুর উপজেলা বিএনপির সদস্য মোঃ বাবুল মিয়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। শিবপুর উপজেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ুবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ মামুন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা উজ্জল মৃধা ও ইব্রাহিম , ছাত্রদল নেতা আনিস। সাবেক ছাত্রদল নেতা মাসুম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত খেলায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD