শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ

ডেস্ক রিপোর্টঃ

দেশে নবনিযুক্ত সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন,

আমি বিশ্বাস করি, এটা একটি স্বর্গীয় আর্শীবাদ এবং এমন সম্মান শুধু আল্লাহই দিতে পারেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায় বৃহস্পতিবার (২৪ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি আগের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এদিকে আইএসপিআর জানায়, দায়িত্ব গ্রহণের পর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি পেশাদার,

সুদক্ষ ও গৌরবমণ্ডিত বাহিনীর নেতৃত্ব (১৭তম সেনাবাহিনী প্রধান হিসেবে) দেওয়ার সৌভাগ্যলাভের জন্য আমি মহান আল্লাহ তা’আলার কাছে শুকরিয়া আদায় করছি।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, এটা একটি স্বর্গীয় আর্শীবাদ এবং এমন সম্মান শুধু আল্লাহই দিতে পারেন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার ওপর আস্থা রেখে এই গুরুদায়িত্ব আমাকে অর্পণ করার জন্য।

শফিউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনীকে তার অভীষ্ট লক্ষ্য নিয়ে যেতে আমি আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি যে সবার সহযোগিতায় আমি বাংলাদেশ সরকারের আমার ওপর অর্পিত গুরুদায়িত্ব সুচারুভাবে পালন করতে সক্ষম হবো।

জেনারেল শফিউদ্দিন আহমেদ বলেন, আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার একক নেতৃত্বে সুচিত হয়েছিল মহান স্বাধীনতা সংগ্রাম এবং আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD