বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৭৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৬

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৭৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৭৬০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ৬ জনকে গ্রেফতার করেছে। নরসিংদী জেলা গোয়েন্দা শাখার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২০ খ্রিঃ) নরসিংদীর গোয়েন্দা পুলিশ এসআই তাপস কান্তি রায় ও মাহমুদুল হাসান বৃহস্পতিবার মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া  পাচঁদোনা মোড় হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) হুমায়ুন(২৫), পিতামৃত-একরামুল হোসেন, সাং-নাগেরহাট(পাঁচদোনা)(২) তন্ময়(২৫), পিতা- নওশের আলী, সাং- চৌয়া, উভয়থানা- মাধবদীদের ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার এবং এসআই মাহমুদুল হাসান মাধবদী থানাধীন আসমান্দীরচর হতে  তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (৩) নয়ন মিয়া (২৭), পিতা – বাবুল মিয়া, সাং- শালিধা, থানা-নরসিংদী, (৪) কাউয়ুম বাবু(৩০),পিতা- মুনসুর আলী, (৫) লালন মিয়া ( ২৫),পিতা- রাজা মিয়া, উভয়সাং- আসমান্দীরচর, থানা-মাধবদী, (৬) আরমান সরকার ( ৪০), পিতা- হাশেম, থানা- নরসিংদী, সর্বজেলা- নরসিংদীদের ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মোট ইয়াবা উদ্ধার ৭৬০ পিস, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,২৮,০০০/= টাকা। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। এ সংক্রান্তে মাধবদী থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD