শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিবপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শিবপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

: নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২১-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার পচার বাড়ি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাবেক ছাত্রনেতা শাহ সেলিম রেজা কনকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইঁয়া মোহন।ফাইনাল খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ কাউছার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর হোসেন আঙ্গুর,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান,জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক জুনু,উপজেলা কৃষক লীগের সভাপতি মিন্টু মৃধা,টুর্নামেন্টের আয়োজক মনজুর আলম খান নিপু প্রমূখ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নরসিংদী ফুটবল একাদশ বনাম সাধারচর ভোরের হাওয়া স্পোর্টিং ক্লাব।সুন্দর ও মনোরম পরিবেশে খেলাটি উপভোগ করতে হাজারো ফুটবল প্রেমিরা মাঠে ভিড় জমান।খেলায় টাই ব্রেকারে ৪-৩ গোলে নরসিংদী ফুটবল একাদশকে পরাজিত করে সাধারচর ভোরের হাওয়া স্পোর্টিং ক্লাব।
পরে প্রধান অতিথি বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD