বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
রায়পুরায় মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরায় মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে গৃহীত নতুন শিক্ষা কারিকুলাম ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও). আজগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। বিশেষ অতিথি ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোবারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামালগীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, পলাশতলী আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আলী হোসেন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD