রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পলাশে প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

পলাশে প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী পলাশ উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে কাউয়াদী উত্তর পাড়া গ্রামের হাবীর ছেলে রুহুল আমিন (৪৫) । ভুক্তভোগী অসহায় শিশু শিক্ষার্থী কান্না কান্না কন্ঠে জানায়,গত বৃহস্পতিবার স্কুল ছুটি হলে সে স্কুল থেকে বের হওয়া মাত্র লম্পট রুহুল তাকে ধরে স্কুলের পিছনে নির্জন স্থানে নিয়ে মুখ বেধে ফেলে।এতে শিশু বাচ্চাটি শ্বাস নিতে পারছিল না।এসময় লম্পট তার পায়জামা খোলার চেষ্টা করে। শিশু বাচ্চাটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকার করণে সে তার হাত পা বাধার চেষ্টা করে। এসময় রাস্তা দিয়ে হেটে যাওয়া এক মহিলা এই ঘটনা দেখে ফেলে এবং সে ডাক চিৎকার করে। তার ডাক চিৎকারে লম্পট পালিয়ে যায়।লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। এ বিষয়ে বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি শরফরাজ বলেন, ঘটনা আমি শুনেছি এবং সহ সভাপতির সাথে আলাপ করেছি। সহ সভাপতি চরসিন্দুর ইউনিয়ন পরিষদ সদস্য, তিনি এখন কাজে ব্যস্ত। আমরা এক সময় বসে শালিস দরবার করে বিচার করবো। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন একটা ঘটনা ঘটার পর ও স্কুল কমিটি উদাসীন। তারা ঘটনাটি প্রশাসনকে ও জানায় নি এবং কোন প্রদক্ষেপ নেয় নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD