শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিবপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন জমা

শিবপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক :
উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপিদের আত্মীয়স্বজনদের থেকে সরে দাঁড়াতে কঠোরভাবে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরপরও শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা’র সহধর্মিণী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম।
 অপরদিকে গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর দলীয় এই নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD