বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
নরসিংদী জেলা শিবপুর উপজেলায় সরকারি ইটের সলিং রাস্তা উঠিয়ে ফেলেছে দুষ্কৃতকারীরা

নরসিংদী জেলা শিবপুর উপজেলায় সরকারি ইটের সলিং রাস্তা উঠিয়ে ফেলেছে দুষ্কৃতকারীরা

নিতস্ব প্রতিনিধি :   নরসিংদী জেলা শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন অষ্টয়ানী দক্ষিণ পাড়ার ১২০ ফুট ইটের সলিং রাস্তা গতকাল ২০ ই জুন কিছু দুষ্কৃতকারীরা উঠিয়ে ফেলেছে। বিগত ৬ মাস আগে স্থানীয় সরকারের উক্ত ইটের সলিং রাস্তাটি করেন, বছর যেতে না যেতেই উক্ত সরকারি রাস্তাটি ক্ষতি সাধন করায় বেকায়দায় ভুক্তভোগী মহল্লারবাসীরা। এই ব্যাপারে জয়নগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নাদিম সরকার জানান,ঘটনাটি দু:খজনক আমরা বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ সজীব সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত হয়েছি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে তদারকির দ্বায়িত্ব দেয়া হয়েছে। ভুক্তভোগী মহল্লাবাসী জানায়,আমাদের এলাকায় পোল্ট্রি, ডেইরি, লেয়ার খামার আছে প্রতিবছর ২০/৩০ লক্ষ আয় হয়। অনেক কষ্টের পর আমাদের মহল্লায় ইটের সলিং রাস্তাটি করায় সেজন্য সরকার কে সাধুবাদ জানাই। উক্ত ইটের সলিং রাস্তাটি যারা উঠিয়ে সরকার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে উপজেলা ও জেলা প্রশাসকসহ সরকারের কাছে আকুল আবেদন সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD