বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
নরসিংদীতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১৫

নরসিংদীতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১৫

নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলা ইটাখোলা মুন্সিফেরচর সংলগ্ন সৈয়দ নগর বাস স্ট্যান্ডে যাত্রীবাহি দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন। ২৪ইং অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শিবপুর উপজেলার সৈয়দনগর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার বলেন এ ঘটনায় শাহ আলম নামে এক ব্যক্তি নিহত হয় তার বাড়ি সিলেটের হবিগঞ্জের । প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ফাহিমা এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগর বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দিগন্ত পরিবহন অপর একটি যাত্রীবাহী
বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন এক
১জন , ও ১৫,জন যাত্রী আহত হন। পরে তাদের উাদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষনা করেন।
আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD