বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিবপুরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে চালক সহ ৬ জন নিহত

শিবপুরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে চালক সহ ৬ জন নিহত

নিজস্ব প্রতিনিধি :  নরসিংদীর শিবপুরে ট্রাক ও  সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক শাহীনসহ ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরের দিকে একটি মালবাহি ট্রাক উপজেলা পঁচারবাড়ি এলাকার সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা সাথে সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি ডুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা পাঁচ যাত্রী ও চালকের মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশের খবর দিলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD