শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর পৌর বিএনপির আয়োজনে সুলতান উদ্দিন মোল্লা স্মরণে আলোচনা সভা

শিবপুর পৌর বিএনপির আয়োজনে সুলতান উদ্দিন মোল্লা স্মরণে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরে বিএনপি নেতা মরহুম সুলতান উদ্দিন মোল্লার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শিবপুর পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে বানিয়াদি মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি এ্যাড. মাহমুদুল হাসান বাবুল মৈশান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD