সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদীর শিবপুরে পুলিশ সদস্যদের ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন

নরসিংদীর শিবপুরে পুলিশ সদস্যদের ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর মডেল থানায় পুলিশ সদস্যদের ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমআ থানা প্রাঙ্গণে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর বাস্তবায়নে এবং শিবপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কাউছার খান এর অর্থায়নে এই ব্যারাক নির্মাণ করা হবে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুর রহিম, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার, পৌর সভার আমীর মাওলানা আবদুল রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD