সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীর ৮ কৃতী সন্তান যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে

নরসিংদীর ৮ কৃতী সন্তান যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিয়েছেন নরসিংদীর ৮ কৃতী সন্তান।শনিবার বিকালে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।এর আগে গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে গঠিত হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটি। আর কমিটির শীর্ষ পদে আসে নতুন মুখ।যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাইনুল হোসেন খান নিখিলকে। জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে নরসিংদীর ৮জন কৃতী সন্তান স্থান করেনেন এরা হলেন, সাংগঠনিক সম্পাদক কাজী মো: মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: সোহেল পারভেজ, সহঃসম্পাদক তোফায়েল আহমেদ, সহঃসম্পাদক বেলাল হোসেন ফিরোজ , নির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান , নির্বাহী সদস্য মন্জুরুল মজিদ মাহমুদ সাদি , নির্বাহী সদস্য নাদিম উদ্দিন, নির্বাহী সদস্য বেলাল অনিক।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD