সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন

শিবপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন

শিবপুর প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। মো: সোহেল মিয়াকে সভাপতি ও মো: ফাজায়েল ভূইয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। ১৮ নভেম্বর বুধবার বাংলাদেশ ছাত্রলীগ,নরসিংদী জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক শিবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ১ বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু ও সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমনের স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। নতুন কমিটিতে মোঃ মাহফুজ মোল্লা স্বপন, মোঃ রাকিবুল ইসলাম ভূইয়া, মোঃ রিদোয়ান ভূইয়া, আল-আমিন খান, মোঃ মাহফুজুর রহমান খানকে সহ-সভাপতি এবং আফ্রিদি হায়দার পিয়াল, শিহাব মৃধা, মোঃ তারেক মোল্লাকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ দীপু মিয়া, মহসিন ভূইয়া, সোহাগ মিয়া, উদয় কবির কে সাংগঠনিক সম্পাদক এবং রাসেল মিয়াকে প্রচার সম্পাদক ও হৃদয় চন্দ্র মন্ডল কে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD