মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটি। তাদের স্থলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে জানানো হয়। দলীয় সূত্রে জানা যায়, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অভ্যন্তরীণ বিরোধের কারণে তাদের দুই জনকেই নিজ নিজ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD