বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আওয়ামী নেতার উপর হামলা

রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আওয়ামী নেতার উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন লোচনপুরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আওয়ামী নেতার উপর দফায় দফায় হামলা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, উত্তর বাখরনগর ইউনিয়ন তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি মৃত হেকমত আলী প্রধানের পুত্র মোঃ স্বপন মিয়া (৫০) এর উপর একই এলাকার মৃত ফজর আলীর পুত্র সুলতান, হারিছ, খালেক, তোফাজ্জল ও রুবেল দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ৩০ মে সন্ধ্যায় ১ম হামলা চালায়। হামলার স্বীকার স্বপনের পুত্র আহত পায়েল আহম্মেদকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। স্বপন বাদী হয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে ৩১ মে সোমবার সকাল বেলা স্বপন তার ৮ম শ্রেণী পড়–য়া মেয়েকে হোন্ডারে করে প্রাইভেট পড়ার জন্য নিয়ে যাওয়ার সময় খালেকের নেতৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পুণরায় হামলা করে। হামলায় আহত হিজবুন নাহার হিরাকে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে আওয়ামী নেতা মোঃ স্বপন মিয়া জানায়, মৃত ফজর আলীর পুত্র সুলতান গংদের সাথে পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এ হামলা চালায়। আমি আওয়ামী নেতৃবৃন্দের কাছে ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার প্রার্থনা করছি। উক্ত হামলার বিষয়ে এলাকার উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টিট কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD