বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নরসিংদীর বেলাবতে মা সহ দুই সন্তান খুন পিতা আটক

নরসিংদীর বেলাবতে মা সহ দুই সন্তান খুন পিতা আটক

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী বেলাবতে মা সহ দুই সন্তান খুন, পিতাকে আটক করেছে পুলিশ। বেলাব উপজেলার  বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), তার ছেলে রাব্বি শেখ (১২) এবং মেয়ে রাকিবা আক্তার (৭) এর মৃ্ত দেহ পুলিশ উদ্দার করেছে। রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলো। অন্যদিকে তার স্বামী গিয়াস উদ্দিন পেশায় একজন রং মিস্ত্রী কন্ট্রাকটর।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে বিলকিস বেগম নামে এক নারী বানাতে দেওয়া কাপড় আনতে যায় রহিমা বেগমের বাড়িতে। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পায়। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জড়ো হয়ে ঘরে ঢুকে দর্জি রাহিমা বেগমের মরদেহ দেখতে পায়। পাশের ঘরে পাওয়া যায় তার দুই সন্তান রাব্বি শেখ এবং রাকিবা আক্তারের মরদেহ। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে দুপুর নাগাদ নিহতের মরদেহ উদ্ধার করে ।

মরদেহ উদ্ধারের সময় নিহতের স্বামী গিয়াস উদ্দিন দাবী করেন, তিনি খবর পেয়ে গাজীপুর থেকে এসেছেন। রাতে বাড়িতে ছিলেন না তিনি। কথায় সন্দেহ হলে পুলিশ স্বামী গিয়াস উদ্দিনকে আটক করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD