বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
আসামিদের ফাঁসাতে গিয়ে শেষে, নিজে ফেঁসে গেলেন

আসামিদের ফাঁসাতে গিয়ে শেষে, নিজে ফেঁসে গেলেন

নিজস্ব প্রতিবেদক:
হত্যা মামলার আসামিদের ফাঁসাতে নিজের শরীর ছুরি দিয়ে কেটে চামড়ার ভেতর লোহার টুকরা ঢুকিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন মামালার সাক্ষী। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। গতকাল নরসিংদী জেলা হাসপাতালে গিয়ে সজিব মিয়া (৩০) নামে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন। আজ পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন, ওই ঘটনা ছিল সাজানো নাটক।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২০১৫ সালে নরসিংদীর শিবপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আরিফ পাঠানকে হত্যা মামলার সাক্ষী সজিব মিয়া গত ১১ অক্টোবর আদালতে মামলার সাক্ষ্য দেন। এর পরদিন, মামলার ৪ আসামির নাম উল্লেখ করে জীবননাশের হুমকিতে আছেন দাবি করে মাধবদী থানায় জিডি করেন। গতকাল, ১৪ অক্টোবর দুপুরে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় নির্জন একটি পুকুরপাড়ে গিয়ে মামুন নামে তার এক বন্ধুর সহায়তায় চাকু দিয়ে নিজের বুকের ডানপাশে নিজেই ছিদ্র করে তার ভেতরে লোহার ছোট টুকরা ঢোকান সজিব। ঘটনার পর মামুন সজিবকে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার এবং সাংবাদিকদের সামনে সজিব দাবি করেন, হত্যা মামলার সাক্ষ্য দেয়ায় মামলার আসামিরা তাকে গুলি করে।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কোনো অস্ত্রোপাচার ছাড়াই সজিবের বুকের চামড়ার নিচ থেকে লোহার টুকরা বের করে তাকে ছাড়পত্র দেন চিকিৎসক।
পরে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করলে সাক্ষী সজিব মিয়া স্বীকার করেন, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে এই কাজ করেছেন তিনি। এই নাটকের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেটি জানেতে তদন্ত করছে পুলিশ ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD