বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদী দ্বিতীয় বিভাগ টি-২০ ক্রিকেট লীগ বিলাসদী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

নরসিংদী দ্বিতীয় বিভাগ টি-২০ ক্রিকেট লীগ বিলাসদী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা দ্বিতীয় বিভাগ টি-২০ ক্রিকেট লীগে বিলাসদী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার(৬ ডিসেম্বর) নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফাইনাল খেলায় গিলাবের স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গিলাবের স্পোটিং ক্লাব রানার আপ হয়।
খেলা শেষে প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও ম্যাডেল বিতরণ করেন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে লীগের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, ক্রিড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোস্তফা মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া , বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,আনিসুর রহমান ভূঞা, পৌর কাউন্সিলর মোজাম্মেল হক সরকার প্রমুখ।
উল্লেখ্য,গত দুই মাস আগে শুরু এ ক্রিকেট লীগে ৪২টি অংশগ্রহণ করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD