শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের হাতে বিদেশী পিস্তল,গুলি ও ইয়াবাসহ ২ সন্ত্রাসী

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের হাতে বিদেশী পিস্তল,গুলি ও ইয়াবাসহ ২ সন্ত্রাসী

নরসিংদীতে বিদেশী পিস্তল,গুলি ও ইয়াবাসহ ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাতে নরসিংদী মডেল থানাধীন বাগহাটা মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাপ এলাকার মো. আব্দুল জলিল মিয়া ওরফে আনোয়ার হোসেনের ছেলে রবিন ওরফে রনি (৩২) ও নরসিংদী বাগহাটা (টেকপাড়া) এলাকার আতাউল্লাহর ছেলে মো. দুলাল মিয়া (৩১)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, বুধবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল নরসিংদী মডেল থানাধীন বাগহাটা মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে চিহ্নিত দুই সন্ত্রাসী রনি ও দুলালকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে।
তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও মাদকসহ ৩ টি করে মামলা রয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD