শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
তারেক-জোবাইদার বিরুদ্ধে রায়: নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

তারেক-জোবাইদার বিরুদ্ধে রায়: নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

নরসিংদী প্রতিনিধি :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের সাজার রায়ের প্রতিবাদে সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকালে শহরের ঘোড়াদিয়া এলাকায় তিতাস রোডে এই সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, দ্বীন মোহাম্মদ দীপু, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, আমিনুল হক বাচ্চু, মহসিন হোসাইন বিদ্যুৎ, রায়পুরা উপজেলা বিএনপি নেতা আব্দুর রহমান খোকন। সমাবেশে বক্তারা, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের দেয়া সাজার রায়কে মিথ্যা ভিত্তিহীন ও অবৈধ আওয়ামী লীগ সরকারের ফরমায়েশী দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD