বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
নরসিংদীর শিবপুরে গাড়ীর ধাক্কায় সিএনজিচালকসহ তিনজন নিহত

নরসিংদীর শিবপুরে গাড়ীর ধাক্কায় সিএনজিচালকসহ তিনজন নিহত

শিবপুর প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় সিএনজি চালক সহ তিনজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবপুর উপজেলার কামারগাও এলাকার নজরুল ইসলামের ছেলে সিএনজি চালক নাসির উদ্দিন (২৬), একই উপজেলার পালপাড়া গ্রামের রুকন উদ্দিনের ছেলে জজ মিয়া (২৩) এবং ফরিদপুর জেলার মৃত তোতা মিয়ার ছেলে শাহিন হোসেন (২৮)। শিবপুরের ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক আবুল খায়ের জানান, ধারণা করা হচ্ছে আঞ্চলিক সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে উঠার সময় অজ্ঞাত একটি গাড়ি যাত্রীবাহি একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় সিএনজি চালক নাসির উদ্দিন এবং নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যায় সিএনজির দুই যাত্রী। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়। ওই সময়ে আশেপাশের সিটিভির ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিকে চাপা দেয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর ও মামলার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD