শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীর পলাশে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন

নরসিংদীর পলাশে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন

নরসিংদী  প্রতিনিধি : নরসিংদীর পলাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (০৫ আগস্ট) সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজ্জামেল হক মন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD