শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শিবপুরে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শিবপুর প্রতিনিধি :   নরসিংদী শিবপুর উপজেলায়, ১৬ই আগস্ট, বুধবার সকালে উপজেলার ডাকবাংলো রোডে মহিলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্তী।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার ফাতেমা, সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা। উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিমা সুলতানা। সঞ্চালনা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD