শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক

নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক :     নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে ০৬ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করেন । নরসিংদী মডেল থানার মামলা নং-৫৭, তারিখ- ২৪ আগস্ট, ২০২৩ খ্রি. । গত ২৩ আগস্ট বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় জনৈক আব্দুর রহমান সরকার (৫৫) নরসিংদী মডেল থানাধীন নরসিংদী বাজার কালীমন্দির সংলগ্ন রাস্তার উপর পৌঁছামাত্রাই ০৭ জন ছিনতাইকারী  ধারালো চাকুর ভয় দেখাইয়া ত্রাস সৃষ্টি করিয়া এবং আঘাত করিয়া জোর পূর্বক তাহার সাথে থাকা নগদ ৫,০০,০০০/- টাকা এবং ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনাইয়া নিয়া যায়। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়া অভিযোগকারীকে সাথে নিয়া। নরসিংদী পুলিশ সুপার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, এর সার্বিক দিক নির্দেশনায়। নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাঃ হারুন অর রশিদ, মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই, আঃ গাফ্ফার, এ.এস আই, দীপক কুমার সরকার, সংগীয় অফিসার ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করিয়া, ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ,১। সজিব @ টিভি সজিৰ (৩২), পিতা-মৃত আঃ গাফ্ফার, সাং-দত্তপাড়া, ২। রাব্বি সরকার (৩০), পিতা-মৃত হাবিবুর রহমান সরকার, সাং-দত্তপাড়া, ৩। কনক (৪০), পিতা-মৃত একরামুল, সাং-দত্তপাড়া, ৪। আসাদুজ্জামান আবু@ সুমন (৩৬), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-দত্তপাড়া, ৫। ইব্রাহিম @ ইঁদু (২৪), পিতা-মোঃ আলতাব, সাং দত্তপাড়া, ৬। নুরুল ইসলাম (২৯), পিতা-মোঃ আঃ রহিম, সাং চম্পকনগর, সর্ব থানা ও জেলা-নরসিংদী গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের কথা স্বীকার করে।  তাহাদের দখল হইতে ছিনতাইকৃত ৯০,৫০০/- টাকা ও ০৫ ভরি ১১ আনা ০৫.৩ রতি স্বর্ণালংকার উদ্ধার করেন। নরসিংদী মডেল থানায় এক প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে,এম,শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরোও বলেন ছিনতাইকৃত বাকি মালামাল পলাতক আসামির নিকট আছে। তাকে গ্রেফতার করার জন্য আমাদের দুটি টিম মাঠে কাজ করতেছে, এবং নরসিংদী সদর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ, আবুল কাশেম ভূঁইয়া, মডেল থানা পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ শহিদুল ইসলাম, এস আই গাফফার,এস,আই আফজাল হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD