রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নরসিংদীতে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

নরসিংদীতে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীতে ১টি সচল বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়ন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
রোববার দিবাগত রাত ৯টার দিকে নরসিংদী সদর থানার বাদুয়ারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সদর থানার উত্তর ঘোড়াদিয়া এলাকার জাহিদ গাজী (২২) ও শিবপুর থানার গোবিন্দী এলাকার আল আমিন (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, চলমান অবৈধ অস্ত্র এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল বাদুয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১টি বিদেশি বিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD