বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
মাধবদী মাথোরা গ্রামে সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদা না দেয় হামলায় আহত ১

মাধবদী মাথোরা গ্রামে সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদা না দেয় হামলায় আহত ১

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের মাথুরা গ্রামের ভাঙ্গারি ব্যবসায়ী সন্ত্রাসীর দাবীকৃত চাঁদা না দেওয়ায় হামলায় আহত হয়েছে। আহতর পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায় আলমগীর হোসেন দীর্ঘদিন যাবত বাড়ির পাশে মুদির দোকান ও ভাঙ্গারি মালের ব্যবসা করে আসছিল। একই এলাকার মামুন, ইসমাইল ,আব্দুল মজিদ, কিরণ, আজিজ মিয়া ও ছবির ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে প্রায় লক্ষাধিক টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবীকৃত চাঁদা দিতে আলমগীর হোসেন অস্বীকৃতি জানালে গত ৩১ আগস্ট বৃহস্পতিবার রাত অনুমান ৯ ঘটিকার সময় আমদিয়া বাজার থেকে পশ্চিম পাশে ডাঙ্গা রোড প্রাইমারি স্কুলের সামনে ভাঙ্গারি ব্যবসায়ীর পুত্র সালেহীন এর উপর সন্ত্রাসী হামলা করে। পুত্রের উপর হামলা হয়েছে খবর শুনে পিতা আসলে তার ওপর সন্ত্রাসী হামলা করে। হামলায় সালেহীন গুরুতর আঘাতপ্রাপ্ত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সালেহীনকে ঢাকা রেফারড করে। হামলাকারীরা এলাকার একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকে বিদায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার একটি মামলা দায়ের করে। উক্ত বিষয় নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD