শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী জেলা প্রেস ক্লাবের ২০২৩-২০২৫ সালের কার্য নিবাহী কমিটি গঠন

নরসিংদী জেলা প্রেস ক্লাবের ২০২৩-২০২৫ সালের কার্য নিবাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি :
নরসিংদী জেলা প্রেস ক্লাবের ২০২৩-২০২৫ সালের কার্য নিবাহী কমিটি গঠিত হয়েছে। ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপনকে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষিত হয়।
কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে গাজী ভবনের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি পদে দৈনিক বর্তমান দিনের জেলা প্রতিনিধি আশাদ উল্লাহ মনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ খাস খবর সম্পাদক মো: কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি খন্দকার শাহিন, দপ্তর সম্পাদক পদে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মাইটিভির তৌহিদুর রহমান মিঠুন, প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নূরে আলম রনি।
এছাড়াও তিনজন নির্বাহী সদস্য হলেন- সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD