বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
থানায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার থাকবে ——–পুলিশ সুপার

থানায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার থাকবে ——–পুলিশ সুপার

নরসিংদী প্রতিনিধি :
সোমবার বিকালে মাধবদীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম, বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন বলেই আজ আমরা এই পর্যায়ে এসেছি। তাই বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে নরসিংদীর থানা গুলোতে মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংরক্ষিত চেয়ার থাকবে। মাধবদী থানায় আজ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংরক্ষিত চেয়ার থাকবে। পর্যায়ক্রমে নরসিংদীর সব থানায় সংরক্ষিত চেয়ার দেয়া হবে।
এসয় পুলিশ সুপার আরও বলেন, জেলার থানাগুলোর কোন সোর্স থাকবে না, যদি কোন ব্যক্তি পুলিশের সোর্স পরিচয় দেয়, তাকে পুলিশের হাতে তুলে দেয়ার আহবান জানান তিনি। তিনি জানান, যদি কোন মানুষ এসপির সাথে কথা বলতে চান, আমার দরজা সবসময় খোলা আছে। তবে কোন মিটিং, সভা থাকলে একটু সময় দেবেন, আমি আপনাদের কথা শুনতে আগ্রহী।
পুলিশ সুপার জানান, প্রতিটি থানায় কিশোর গ্যাং সহ সব ধরনের অপরাধীদের তালিকা হচ্ছে। মাদক ও সন্ত্রাস মুক্ত নরসিংদী জেলা গড়ার জন্য সকলের প্রতি পুলিশকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন মিলনায়তনে মাধবদী থানার উদ্যোগে এ সভায় আরো বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সেক্টর কমান্ডার ফোরাম ‘৭১ নরসিংদীর সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহা, রমনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন প্রমূখ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD