শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা

নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা, মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। বৃহস্পতিবার সকালে শহরের বাসাইল পেশোয়ারী দরবার শরীফ হতে শোভাযাত্রা বের করা হয়। হাজারো আশেকে রাসুল (সা:) অনুসারীগণের কালিমা খচিত পতাকা বহনকারী শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পেশোয়ারী দরবার শরিফে ফিরে শেষ হয়। শোভাযাত্রা শেষে দরবার শরীফ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি, মানুষের কল্যাণ কামনা করা হয়। সেই সাথে দিবসটি উপলক্ষে সরকারী ছুটি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াৎ কামনা করা হয়। শোভাযাত্রা ও মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের গদীনশিন পীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৩০তম আওলাদে রাসূল গাউসুল আজম সৈয়দ সৈয়দ মোহাম্মদ মারুফ বিন কাদের মাইজউদ্দীন ভান্ডারী।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD