শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
রায়পুরায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

রায়পুরায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আবুনাঈম রিপন: নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে কিরণ মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে মরদেহটি খানাবাড়ি স্টেশন এলাকার রেললাইনের উপর পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত কিরণ মিয়া উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার আব্দুর রহমান এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, একটি ব্যাটারী চালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন কিরণ মিয়া। সোমবার সকালে কিস্তির টাকা পরিশোধ করে দুপুর পর্যন্ত অটোরিকশা চালায় সে। পরে সন্ধ্যার কিছুক্ষন পরে অপরিচিতি ৩ জন লোক এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ রিকশা ছাড়াই সে বাড়ি থেকে বের হয়েছে। এরপর সে আর বাড়ি ফিরেনি৷ পরে মঙ্গলবার সকালে খবর পেয়ে স্বজনরা উপজেলার মির্জানগরের খানাবাড়ি স্টেশনের রেললাইনের পাশে পড়ে থাকা মরদেহ শনাক্ত করেন।
নিহত কিরণের মা নিলুফা বেগম বলেন, গত কিছুদিন আগে কিরনের ভাই হারুন এর একটি ব্যাটারিচালিত রিকশা চালানোর সময় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ছিনতাই করার সময় কিরনকে মারধর করে ছিনতাইকারীরা। এঘটনার পর ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হলে সে হামলাকারীদের চিনতে পেরেছে বলে প্রতিবেশীদের সাথে বলাবলি করে। এঘটনার জের ধরেই দুর্বৃত্তরা কিরনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, নিহতের মাথা ও অন্ডকোষে আঘাত আছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই অটোরিকশা চালকের মৃত্যু হতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারন ও রহস্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD