শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন

শিবপুর উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন

শিবপুর প্রতিনিধি : ১১/১০/২৩ ইং বুধবার শিবপুর উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম সকালে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নরসিংদী – ৩ (শিবপুর) থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন। উদ্বোধন শেষে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য জহিরুল হক ভইয়া মোহন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া,উপজেলা প্রকৌশলী খন্দকার শওকত। সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল রহমান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুহসিন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,সহ সভাপতি আজিজুর রহমান খান (ভুলু মাস্টার), আলমগির হোসেন আঙ্গুর মৃধা,নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ পারভেজ,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও আমীর হোসেন,শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD