শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর থেকে প্রতারক তিন ভুয়া পুলিশ গ্রেফতার

শিবপুর থেকে প্রতারক তিন ভুয়া পুলিশ গ্রেফতার

শিবপুর প্রতিনিধি : নরসিংদী জেলার গোয়েন্দা পুলিশের অভিযানে শিবপুর উপজেলা থেকে প্রতারক তিন ভুয়া পুলিশ গ্রেফতার করা হয় । আজ রোববার বিকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শনিবার সকালে শিবপুর মডেল থানা এলাকার কলেজ গেইট এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের রমিজ উদ্দিনের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৫), নগর গ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ দুলাল মিয়া (৩৫) ও কামরাব গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে মোঃ স্বাধীন (৩০)।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশ পরিচয়ে অপরাধ কর্মকান্ড পরিচালনা করে বলে স্বীকারোক্তি দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আজ আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ০১ টি প্রিমিও প্রাইভেটকার ও ১ টি হ্যান্ডকাফ, হ্যান্ডকাফের চাবিসহ পুলিশের ব্যবহৃত সরঞ্জামাদী জব্দ করা হয় বলে জানান ওসি খোকন চন্দ্র সরকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD