রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী জেলা পরিষদের সম্পত্তি উদ্ধারে বিশেষ অভিযান

নরসিংদী জেলা পরিষদের সম্পত্তি উদ্ধারে বিশেষ অভিযান

মো: খায়রুল ইসলামঃ নরসিংদী পৌরসভাধীন পশ্চিম ব্রাহ্মন্দীস্থ নতুন বাজারে কতপিয় অসাধু ব্যবসায়ী জোরপূর্বক নরসিংদী জেলা পরিষদের জমি দখল করে ব্যবসা চালিয়ে আসছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের এবং জেলা পরিষদের নজরে আসলে   ১২ ফেব্রæয়ারি সোমবার সকালে নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী সদর সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান কাউছার ও নরসিংদী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূও ই ইলহাম সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অসাধু ব্যবসায়ীদের সাত দিনের মধ্যে সমস্যা সমাধান প্রদান করার নির্দেশ প্রদান করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব রাশেদ এর সাথে আলাপ করলে তিনি জানান, বিধিমালা অনুযায়ী জেলা পরিষদের সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ও সদ্ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এবং জনস্বার্থে পরিষদের মালিকানাধীন সম্পত্তি ইজারা বা ভাড়া প্রদানের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে পরিষদের মালিকানাধীন জমির দখল বজায় রাখা। এছাড়াও বিধিমালার ৪নং বিধিমোতাবেক (সম্পত্তির দখল বজায় রাখা অনুযায়ী) জেলা পরিষদ তার সম্পত্তির দখল বজায় রাখবে এবং পরিষদ তার সম্পত্তি থেকে অবৈধ দখলকারী যদি থাকে তাহলে তাকে উচ্ছেদ করবে। সেই অনুযায়ী পৌর শহরের ৩নং ওয়ার্ডের ব্রাহ্মন্দী মৌজায় নতুন বাজার এলাকায় জেলা পরিষদের জায়গা রয়েছে। এসব জায়গা কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে দখল করে রেখেছে। ইতিমধ্যে বেশকিছু অবৈধ জায়গা তালিকাভূক্ত করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD