সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীর মাধবদীতে সন্ত্রাসী হামলায় আহত নারী সহ ৬

নরসিংদীর মাধবদীতে সন্ত্রাসী হামলায় আহত নারী সহ ৬

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আলগি খোঁজ পাড়া গ্রামে আদালতের আদেশ অমান্য করে জমি দখল করতে গিয়ে সন্ত্রাসী হামলা হয় । হামলায় একই গ্রামের নারীসহ ছয় জন আহত হয় । জানা যায় মৃত রেনু মিয়ার পুত্র নজরুল ইসলাম গং এর সাথে একই গ্রামের জিন্নত আলীর পুত্র আলী আকবরের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরুধ চলে আসছিল । এ বিষয়ে উভয়পক্ষ আদালতে মামলা পরিচালনা করলে বিজ্ঞ আদালত কাগজপত্র পর্যালোচনা করে নজরুল ইসলামের পক্ষে আদেশ প্রদান করে । আদালতের আদেশ পক্ষে থাকায় নজরুল ইসলাম গং উক্ত সম্পত্তিতে ঘর নির্মাণের কাজ শুরু করে । গত ২৬ শে ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ ঘটিকার সময় জিন্নাত আলির পুত্র আলী আকবর এর নেতৃত্বে মামুন  ,জামাল , হাবিবুল্লাহ , শুক্কুর আলী , আলম  ,রমজান দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে । সন্ত্রাসী হামলায় আহত হয় নজরুল ইসলাম  ,সুমন মিয়া  ,নজুমিয়া , জুলহাস  .সাহান উল্লাহ ও হামিদা বেগম  । এ বিষয়ে নজরুল ইসলাম আদালতে বাদী হয়ে একটি মামলা করে যাহা মাধবদী সিআর মামলা নং ২৫৫/২৪ ।এ বিষয়ে নজরুল ইসলাম জানায় আদালতের আদেশ আমার পক্ষে  হলে উক্ত সম্পত্তিতে ঘর নির্মাণের কাজ শুরু  করি , আলী আকবর গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে  । এ বিষয়ে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি ।   এ বিষয়ে প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করি ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD