বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

নরসিংদীতে পানিতে ডুবে দুই ভাই নিহত

নরসিংদীতে পানিতে ডুবে দুই ভাই নিহত

 নিজস্ব প্রতিনিধি :
রোববার দুপুর ১২ টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর এলাকায়
 ফরিদ আহমেদের ছেলে মাহাদী হাসান (১২) ও মিশাল হাসান (৮)  দুই ভাই পানিতে ডুবে নিহত হয়।
নিহত শিশুদের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে মাহাদী হাসান তার ছোট ভাই মিশাল হাসানকে সঙ্গে নিয়ে অন্য শিশুদের সাথে খেলতে বাড়ি হতে বের হয়ে যায়। দুপুর ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী হাড়িধোয়া নদীর পানিতে গোসলে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা। প্রত্যক্ষদর্শী অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করতে নদীতে নামে। কিছুক্ষণ পর দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সন্ধ্যায় নিজ বাড়িতে দুই শিশুর জানাজা শেষে দাফন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD