বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
রায়পুরায় চেয়ারম্যান প্রার্থী হাজ্বী আলী আহম্মেদ দুলু আলোচনায় শীর্ষে

রায়পুরায় চেয়ারম্যান প্রার্থী হাজ্বী আলী আহম্মেদ দুলু আলোচনায় শীর্ষে

নিজস্ব প্রতিনিধি : রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজ্বী আলী আহম্মেদ দুলু আলোচনায় শীর্ষে । ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে অলিপুরা ইউনিয়ন পরিষদের পাঁচবারের সাবেক সফল চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষা অনুরাগী, ন্যায় বিচারক, অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী কন্ঠস্বর, যিনি অংশগ্রহণ মূলক নির্বাচনে বিশ্বাসী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক হাজ্বী আলী আহম্মেদ দুলু। হাজ্বী আলী আহম্মেদ দুলু বলেন, উপজেলার উন্নয়নের স্বার্থে, জনগণের সেবা করার ভ্রত নিয়ে আমি রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছি।আগামী ২৯ তারিখে কাপ-পিরিচ মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে উপজেলা বাসীর সেবা করার সুযোগ দিন। এবিষয়ে উপজেলা ঘুরে সাধারণ ভোটারদের মাঝে উৎসব বিরাজ করছে।সাধারণ ভোটারদের একটিই কথা আলী আহম্মেদ দুলু একজন প্রবীণ স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব,তিনি উপজেলার এই গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পেলে জনগনের কাছাকাছি থেকে কাজ করবেন,এমন ধারণা উপজেলার সাধারণ ভোটারদের। উল্লেখ্য রায়পুরা উপজেলার বিশিষ্ট রাজনীতিক ব্যাক্তি হাজী মোমেন সমর্থিত প্রার্থী তিনি ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD