শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা

নরসিংদীতে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়। ২৩ শে আগস্ট শুক্রবার বিকাল ৪ ঘটিকায় নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুল কবির খোকন। জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মুঞ্জুর এলাহীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ। এছাড়াও যৌথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক গণ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যৌথ সভায় বক্তাগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD