বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী’র কৃতি সন্তান প্রফেসর ড. মনিরুজ্জামান আর নেই

নরসিংদী’র কৃতি সন্তান প্রফেসর ড. মনিরুজ্জামান আর নেই

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শিকদারপাড়ার বাসিন্দা জেলার কৃতি সন্তান প্রফেসর ড.মনিরুজ্জামান মিয়া আর নেই। তিনি মঙ্গলবার(২৭/৮/২০২৪) বিকেল সোয়া পাঁচটায় ঢাকার ইবনে সিনহা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
প্রফেসর ড. মনিরুজ্জামান দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন এর দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগেরও প্রতিষ্ঠা করেছিলেন। নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদেরও সভাপতি ছিলেন প্রফেসর ড. মনিরুজ্জামান মিয়া।
একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হন ভাষাবিজ্ঞানী নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান, গবেষক, লেখক, কবি, সাহিত্যক, বহুগ্রন্থ রচনাকারি, নজরুল গবেষক ও নজরুল ইনস্টিটিউটের পরিচালক, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের কলা অনুষদের ডীন, বাংলা বিভাগের চেয়ারম্যান, আদিয়াবাদ সাহিত্য ভবন ও ভাষাতত্ত্ব কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং নিসর্গ বার্তার (আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা) প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মনিরুজ্জামান স্যার ।
তিনি নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে গেছেন।
বুধবার(২৮/৮/২০২৪) সকাল ১১টায় আদিয়াবাদ গ্রামে তাঁর নামে প্রতিষ্ঠিত স্কুল প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD