শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
সহকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন মমতাজ

সহকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন মমতাজ

নিজস্ব প্রতিবেদক :   নরসিংদী  মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একজন নিবেদিত দক্ষ কর্মী মমতাজ বেগম। কর্মজীবনের দীর্ঘ প্রায় ২২ বছরে অনেক সম্মান এবং ভালোবাসা অর্জন করেছেন তিনি। প্রসবকালীন এবং প্রসোবোত্তর প্রসূতি মা ও শিশুদের সেবাদানে এক অনন্য নাম মমতাজ। চাকরির পদে মমতাজ বেগম একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা। পদে ছোট হলেও কর্মে তিনি অনেক বড়ো। এমন পরিচয়ই ফুটে উঠেছে তার কর্মস্থলে। বিশেষ করে গর্ভবতী রোগীদের কাছে তিনি সেবাদানে অনেক বড়ো, অনেক আস্থার জায়গা তৈরি করেছেন। এই কেন্দ্রের জুনিয়র স্টাফ সহকর্মীদের অভিমত – মাঝে মাঝে অনেক জটিল রোগী আসে এখানে। তখন তাদের ডেলিভারি করাতে আমরা ভয় পাই, হিমসিম খাই। কিন্তু মমতাজ আপা পাশে থাকলে আমরা আর ভয় পাই না। কাজে অনেক সাহস এবং উৎসাহ পাই। কিন্তু দুঃখজনক ঘটনা হলো ডেলিভারি রোগীদের জন্য এমন একজন দক্ষ এবং অভিজ্ঞ কর্মীকে বছর দুয়েক আগে এখানকার একজন বড়ো কর্তার প্রতিহিংসার শিকার হয়ে বদলি হয়ে অন্যত্র চলে যেতে হয়েছিল। তবে ৫ আগস্টের পর ওই বড়ো কর্তা এখান থেকে হঠাৎ গা ঢাকা দেন। এখন নতুন কর্মকর্তা যোগ দেয়ায় জুনিয়র স্টাফ সহকর্মীদের অনুরোধে প্রায় দু’বছর পর ফিরিয়ে আনলেন তাদের প্রিয় মমতাজ আপাকে। আজ সকালে পুরনো কর্মস্থলে যোগ দেয়ায় ফুল দিয়ে বরণ করে নিলেন তারই প্রিয় জুনিয়র স্টাফ সহকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD