বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :  বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নরসিংদী জেলা শাখার ৮নং ওর্য়াড মহিলা দলের কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে নাগরিয়াকান্দিতে ৮নং ওর্য়াডে নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ এর সঞ্চালনায় কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা,উপজেলা এবং ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন,সদস্য সচিব মন্জুর এলাহীর নেতৃত্বে ঐক্যবন্ধভাবে আমাদের কাজ করতে হবে এবং আগামী নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে ধানের শীর্ষ মার্কাকে জয় যুক্ত করতে হবে।

আলোচনা সভা শেষে দেশের শান্তি কামনায় ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD