বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অনুদান বিতরণ

শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক,
নরসিংদীর শিবপুর উপজেলা প্রসাশনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটরিয়ামে এই অনুদান বিতরণের আয়োজন করা হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার,উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন,শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এড. মাহমুদুল হাসান বাবুল মৈশান,সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা,উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন।
এসময় আরও উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বর্মন, শিবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ও শিবপুর উপজেলা হিন্দু মহাজোট সাধারণ সম্পাদক রাজন রায়, শিবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যুব বিষয়ক সম্পাদক লিটন বর্মন সহ ৬৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD