বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিবপুরে মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

শিবপুরে মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব শিবপুর উপজেলার ধানের শীষ এর প্রতিনিধি জননেতা মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় ( ডেঙ্গু জ্বরে আক্রান্ত) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে
শিবপুর উপজেলা বিএনপির আয়োজনে  সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতা কর্মীগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD