শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে এক রেলওয়ে শ্রমিক নিহত

ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে এক রেলওয়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি :  নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মনসুর মিয়া নামে এক রেলওয়ে শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ঘোড়াশাল রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিকরা ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামতের কাজ করে আসছিলেন। সকালে মনসুর তার ছেলেসহ তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন এলাকায় পুরাতন লাইনের ব্রিজে কাজ করছিলেন। সকাল সোয়া ৯টার দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি আসতে দেখেন তারা। পরে তিনজনই ব্রিজ পার হতে দৌড়াতে থাকেন। তারা আরও জানান, একপর্যায়ে একটু সামনে এসে ব্রিজের নিরাপদ চৌকিতে দুজন অবস্থান করতে পারলেও ছেলের সামনে মনসুর ট্রেনের নিচে কাটা পড়েন। এতে মনসুরের শরীর তিন খণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ে যায়। চোখের সামনে এ ঘটনা দেখে ছেলেসহ অন্যজন অজ্ঞান হয়ে যান। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD